ধাপ 1
ডাউনলোড করুন
নিচের ডাউনলোড সেকশন থেকে নিজের কম্পিউটারের ফাইলটা নামান: Windows-এর জন্য .exe, Mac-এর জন্য .dmg (Apple Silicon বা Intel)।

v2.5.0: মিটিং শেষে ৬ সেকেন্ডে নোট · Windows ও Mac
বাংলা, English বা দুটোর মিশ্রণে কথা বলুন, কার্সর যেখানে সেখানেই লেখা বসে যায়। আর মিটিং হলে Kotha শুনে সারাংশ, সিদ্ধান্ত ও করণীয় লিখে দেয়।
Windows 10/11macOSফ্রি ও ওপেন সোর্সকোনো কার্ড লাগে না
আমি আজ মিটিংয়ে যাবো, ক্লায়েন্টকে প্রজেক্টের আপডেট পাঠিয়ে দিও।
85+
ভাষা
100%
ফ্রি
2
Windows ও Mac
MIT
ওপেন সোর্স
যেকোনো জায়গায় চলে
ভয়েস টাইপিং
Windows-এ Ctrl + Win, Mac-এ Right Option ⌥। লেখা সঙ্গে সঙ্গে কার্সরের জায়গায় বসে যায়, বাংলা আর English মিশিয়ে বললেও সমস্যা নেই।

নতুন · AI মিটিং নোট
Google Meet, Zoom, Teams, Slack, Discord, WhatsApp, Webex, যেকোনো কলে। আপনার মাইক আর অন্যদের কথা (সব সাউন্ড আউটপুট একসাথে) শোনে, প্রতি ৩০ সেকেন্ডের অংশ পেছনে লিখে রাখে, রেকর্ডিং আটকায় না।
আগামী সপ্তাহে ল্যান্ডিং পেজ লঞ্চ হবে। ডিজাইন বৃহস্পতিবারের মধ্যে ফাইনাল।
রবিবার লঞ্চ, তার আগে পেমেন্ট গেটওয়ে টেস্ট।
রাফি ডিজাইন ফাইনাল করবে, বৃহস্পতিবার।
ক্লায়েন্টকে আপডেট পাঠাবো, আজই।
আপনার মতো করে
Gemini Live, Gemini Transcribe, Groq বা অফলাইন Whisper, যেটা আপনার কাজের, সেটাই।

দুই মিনিটে দেখে নিন Kotha কীভাবে কাজ করে।
যারা বাংলায় ভাবেন আর বাংলা-ইংরেজি মিশিয়ে লেখেন, তাদের জন্যই বানানো। ৮৫+ ভাষা চলে।
Gmail, Word, WhatsApp Web, VS Code, যেকোনো টেক্সট বক্সে Kotha নিজেই লিখে দেয়।
Meet, Zoom বা Teams-এ যোগ দিলেই Kotha শোনে। শেষ হলে ৬ সেকেন্ডের মধ্যে পান সারাংশ, সিদ্ধান্ত আর করণীয়।
একই অ্যাপ, একই অভিজ্ঞতা। Apple Silicon আর Intel Mac-এর জন্য আলাদা ফাইল আছে।
স্ক্রিনের ধারে একটা সরু রেখা। মাউস নিলে বাটন খোলে: মাইক, মিটিং নোট, সব নোট, সেটিংস।
নিজের ফ্রি Gemini key, কোনো কার্ড নেই, সাবস্ক্রিপশন নেই। MIT লাইসেন্সে কোড খোলা।
দুই মিনিটের সেটআপ। কোনো কার্ড লাগে না।
ধাপ 1
নিচের ডাউনলোড সেকশন থেকে নিজের কম্পিউটারের ফাইলটা নামান: Windows-এর জন্য .exe, Mac-এর জন্য .dmg (Apple Silicon বা Intel)।
ধাপ 2
Windows: ডাবল ক্লিক করে Install, সতর্ক করলে More info → Run anyway। Mac: .dmg খুলে Kotha-কে Applications-এ টেনে আনুন, প্রথমবার right-click → Open।
ধাপ 3
aistudio.google.com/apikey-এ গিয়ে Create API key in new project বেছে নিন। কোনো billing বা কার্ড যোগ করবেন না।
ধাপ 4
Settings-এ key পেস্ট করে Key চেক করো চাপুন। ✓ দেখালে Save দিন। Mac-এ Microphone, Accessibility ও Input Monitoring অনুমতি দিন।
ধাপ 5
টেক্সট বক্সে ক্লিক করে শর্টকাট চেপে ধরে কথা বলুন (Windows: Ctrl + Win, Mac: Right Option)। ছেড়ে দিলেই লেখা বসে যাবে।
ধাপ 6
কলে যোগ দিলে Kotha জিজ্ঞেস করবে "নোট নেবো?", অথবা Win + Alt + M (Mac: Control + Option + M) চাপুন। শেষে সারাংশ ও করণীয় তৈরি।
Windows বা Mac, দুই মিনিটে সেটআপ, তারপর কথা বললেই লেখা।
~22 MB
সরাসরি ভার্সন, Windows 10 ও 11। বিনা খরচের Gemini key দিয়ে চলে, বাংলায় সবচেয়ে ভালো ফল।
ডাউনলোড করুন~74 MB
অফলাইন Whisper ইঞ্জিন সহ, নিজের পিসিতেই চলে। বাংলায় API সংস্করণের চেয়ে দুর্বল, তবে প্রাইভেট।
ডাউনলোড করুন~25 MB
নতুন MacBook ও Mac-এর জন্য। ডাউনলোড করে খুলে Kotha-কে Applications-এ টেনে আনুন। macOS 11 বা নতুন।
ডাউনলোড করুন~28 MB
পুরোনো Intel চিপের Mac-এর জন্য। বুঝতে না পারলে Apple menu → About This Mac দেখুন।
ডাউনলোড করুনযা লাগবে
ইনস্টলারে এখনো ডিজিটাল সিগনেচার (code signing) নেই, তাই Windows SmartScreen "অজানা প্রকাশক" বলে। More info চেপে Run anyway দিলে চলবে। পুরো কোড GitHub-এ খোলা, চাইলে নিজে বিল্ড করে নিতে পারেন।
অ্যাপটা Apple-এর notarize করা নয় (ফ্রি ওপেন সোর্স বিল্ড)। প্রথমবার Kotha-তে right-click করে Open → Open দিন। তবু আটকালে Terminal-এ একবার এটা চালান: xattr -cr /Applications/Kotha.app, তারপর আবার খুলুন।
System Settings → Privacy & Security-এ Kotha-কে Input Monitoring, Accessibility আর Microphone-এ চালু করুন, তারপর Kotha বন্ধ করে আবার খুলুন। ডিফল্ট শর্টকাট Right Option ⌥, Settings থেকে বদলানো যায়।
Apple menu → About This Mac খুলুন। "Chip: Apple M…" লেখা থাকলে Apple Silicon (M1, M2, M3, M4), আর "Processor: Intel…" হলে Intel।
Meet, Zoom, Teams, Slack, Discord, WhatsApp বা Webex-এ কল ধরলে Kotha জিজ্ঞেস করে "নোট নেবো?"। আপনার মাইক ("আমি") আর কম্পিউটারে যা বাজছে (অন্যরা, Speaker 1, 2…) দুটোই রেকর্ড হয় এবং প্রতি ৩০ সেকেন্ডে পেছনে লেখায় রূপ নেয়, তাই শেষে অপেক্ষা প্রায় নেই (৩২ মিনিটের টেস্টে ৬ সেকেন্ড)। সব সাউন্ড আউটপুটই শোনা হয়, কল যে স্পিকারেই বাজুক। নোট আসে আপনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষায়। শেষে পান শিরোনাম, সারাংশ, মূল পয়েন্ট, সিদ্ধান্ত আর করণীয়। Mac-এ অন্যদের কণ্ঠ ধরতে macOS 13 বা নতুন আর Screen Recording অনুমতি লাগে (স্ক্রিন রেকর্ড বা সংরক্ষণ হয় না)।
aistudio.google.com/apikey-এ Google অ্যাকাউন্ট দিয়ে ঢুকে Create API key চাপুন, তারপর Create API key in new project বেছে নিন। ওই প্রজেক্টে কোনো billing বা কার্ড যোগ করবেন না, তাহলেই ফ্রি থাকবে।
আপনার key এমন প্রজেক্টের, যেখানে billing চালু আছে। Create API key in new project দিয়ে নতুন key বানান আর কার্ড যোগ করবেন না।
আজকের ফ্রি কোটা শেষ। console.groq.com/keys থেকে একটা ফ্রি Groq key নিয়ে ব্যাকআপ ঘরে বসান। Gemini-র লিমিট শেষ হলে Kotha নিজেই Groq-তে চলে যাবে। অথবা কাল আবার চেষ্টা করুন।
আগে একটা টেক্সট বক্সে ক্লিক করে নিন। বক্স না পেলে Kotha একটা পপআপ দেখায় আর লেখাটা ক্লিপবোর্ডে কপি করে রাখে, তখন Ctrl+V (Mac-এ Cmd+V) দিন।
ফ্রি লেভেলের অডিও Google তাদের পণ্য উন্নত করতে ব্যবহার করতে পারে। পুরোপুরি প্রাইভেট ডিক্টেশন চাইলে Windows-এর অফলাইন সংস্করণ নিন, ওটা নিজের পিসিতেই চলে। Mac-এ অফলাইন সংস্করণ এখনো নেই।
API সংস্করণ (~22 MB) Gemini ব্যবহার করে, বাংলায় সবচেয়ে ভালো ফল দেয় আর ছোট। অফলাইন (~74 MB, শুধু Windows) Whisper ইঞ্জিন সঙ্গে নিয়ে আসে, ইন্টারনেট লাগে না, তবে বাংলায় দুর্বল ও ধীর।

নির্মাতা
NextGen Agency-র অংশ
Kotha বানিয়েছেন Manik Hossain। ভালো লাগলে GitHub-এ একটা ⭐ দিন।